প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক টুকরো হাসি জয়ার
সংবাদ দিগন্ত ||
অভিনয়গুণে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও ব্যক্তিত্বও বরাবরই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি ছবিতে আবারও অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।নতুন ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপি পোশাকে দেখা গেছে জয়াকে। মুখে মিষ্টি হাসি আর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল হাসিকে ঘিরে মজার বার্তা।জয়া লিখেছেন, ‘A smile I didn’t plan’—অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর এই স্বতঃস্ফূর্ত মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন তার এক ভক্তও। মন্তব্যের ঘরে তিনি লেখেন, হাসতে অন্তত কোনো পরিকল্পনা করতে হয় না।ছবিগুলো প্রকাশের পর জয়াকে ঘিরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বেশ ইতিবাচক। অনেকেই তার স্বতঃস্ফূর্ত হাসি ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন,আরও পড়ুন, বুবলী ফিরছেন জানুয়ারিতে বয়স বাড়লেও তার উপস্থিতিতে সেই চিরচেনা তারুণ্যের ছাপ রয়েছে। আবার অনুরাগীদের একাংশ তাকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া আহসান। কখনো নতুন সাজে, কখনো ব্যক্তিজীবনের ছোট ছোট মুহূর্ত নিয়ে হাজির হন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি বাড়ির বাগান পরিচর্যা ও পোষ্যদের সঙ্গেও সময় কাটান এই অভিনেত্রী।অভিনয়েও নিয়মিত ব্যস্ত রয়েছেন জয়া। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতে মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনায় এসেছে।অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব—সব মিলিয়ে দুই বাংলার বিনোদন অঙ্গনে নিজের আলাদা অবস্থান ধরে রেখেছেন জয়া আহসান। নতুন ছবিতে তার স্বতঃস্ফূর্ত হাসি সেই জনপ্রিয়তাকেই যেন আরও একবার সামনে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত