প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
তালায় জুয়েলার্সে দোকানে চুরি, ২৩ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার দাবি
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার তালা বাজারে একটি জুয়েলারি দোকানের পেছনের দেয়াল ভেঙে স্বর্ণ ও রুপার অলংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রত্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকান মালিক উত্তম কুমার সিংহের দাবি, চোরেরা প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার অলংকার নিয়ে গেছে। তবে চুরি যাওয়া মালামালের পরিমাণ ও আর্থিক মূল্য এখনো নিশ্চিত করেনি পুলিশ।শনিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক উত্তম কুমার সিংহ। তিনি জানান, দোকানে ঢুকে পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। পরে বিভিন্ন স্বর্ণ ও রুপার অলংকার না থাকায় চুরির বিষয়টি তাঁর নজরে আসে।উত্তম কুমার সিংহের দেওয়া হিসাব অনুযায়ী, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল। এগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া ১৫টি আংটির মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ৫০ ভরির বেশি রুপার অলংকারের মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।আরও পড়ুন, সাভারে বাসে আগুন ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধনদোকান মালিকের ভাষ্য অনুযায়ী, রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ আরও কিছু অলংকার চুরি হয়েছে। এ ছাড়া দেড় ভরি ওজনের একটি হার ও এক জোড়া দুল, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা—এসবও খোয়া গেছে বলে জানান তিনি।সব মিলিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা বলে দাবি করেছেন উত্তম কুমার সিংহ।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”পুলিশ জানিয়েছে, তদন্তের পর চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও চুরি যাওয়া মালামালের প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত