প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় যুব নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা
শেখ আমিনুর হোসেন ||
যুব নেতৃত্বের বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক (BARCIK), নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।সভায় ‘এনগেজ’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, যুব নেতৃত্বের বিকাশ, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার ও সহনশীলতা জোরদারের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে ‘এনগেজ’ প্রকল্প। এর আওতায় যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা সৃষ্টি, অধিকারভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল বিভিন্ন উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। তরুণদের নেতৃত্বে স্থানীয় সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।আর পড়ুন, মিঠাপুকুর মহাবিদ্যালয় সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. দেবাশীষ মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য বিক্রম গাইন ও মো. শরিফুল ইসলাম মোড়ল, ধুলিহর ইউনিয়ন পরিষদের সচিব মো. কামরুজ্জামান।এছাড়া উপস্থিত ছিলেন এ. আর. এম. মোখলেছুল হক, নেহালপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ধুলিহর-ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল ইসলাম, সাংবাদিক মো. হাফিজুল ইসলাম, মেহেদী হাসান, আখি সুলতানা, মোরজিনা খাতুন, শামীম হোসেন, সায়েদ হাসান, তাসনিম রহমান, মুনমুন আক্তার, ফারজানা ইয়াসমিন, মাসুদ রানা, হায়দার আলী, লিজা সুলতানা ও মুসলিমা আক্তারসহ স্থানীয় যুব সদস্যরা।সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন এবং তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ‘ENGAGE’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার, সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত