প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সদস্যদের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
পুলিশ বাহিনীর কোনো সদস্য ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেওয়া হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং নানা ধরনের তথ্য সরবরাহ করছেন। কোনো সদস্য শৃঙ্খলা না মানলে সরকার তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। তিনি পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করে পেশাগত দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, আগামী সপ্তাহে পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট একজন নাগরিক অপরাধের শিকার হলে কিংবা নিরাপত্তাহীনতায় পড়লে প্রথমেই পুলিশের কাছে সহায়তা চান। ফলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ব্যক্তিকে গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা দক্ষ, প্রযুক্তিনির্ভর, মানবিক ও পেশাদার হবে এবং আইন প্রয়োগে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত