প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
আকতার হোসেন ||
‘মুখের ভাষা সংযত করে বক্তব্য দিন। তা না হলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেখানে নাসির উদ্দিন পাটোয়ারীকে পাবেন, সেখানে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবেন।’নাসির উদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাভার থানাস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়’: জামায়াত আমিরতমিজ উদ্দিন বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর রয়েছে।তিনি নাসির উদ্দিন পাটোয়ারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মুখের ভাষা সংযত করার আহ্বান জানান।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এসময় ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত