প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার
সংবাদ দিগন্ত ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্ত ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ রুবেল ব্যাপারী (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাউদিয়া এলাকার মৃত সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া এলাকায় বসবাস করতেন।এদিকে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত মোঃ জাকির হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কাকুশার এলাকার জান শরিফ মাতবরের ছেলে। আরও পড়ুন, পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপি'র সমাবেশ ও মিছিলবর্তমানে তিনি ঢাকার লালবাগ থানার কাজী দেওয়ার পাচলাইন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অপরদিকে, একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর জেলার বাসন থানার চান্দনা এলাকার তালতলা পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত