প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
কাবা শরীফের গিলাফ উপহার পেলেন অনন্ত জলিল ও বর্ষা
সংবাদ দিগন্ত ||
পবিত্র কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।পোস্টে বর্ষা লেখেন, সৌদি আরবের সুপরিচিত প্রতিষ্ঠান দালিল আল জোয়ারের মুয়াল্লিম মাহমুদ আবদুল কাদের মিস্কির পক্ষ থেকে তারা পবিত্র কাবা ঘরের এই গিলাফ সম্মাননা ও পুরস্কার হিসেবে পেয়েছেন।আড়ও পড়ুন,হৃদরোগে হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ বিজয় চৌধুরীএ ঘটনাকে নিজেদের জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয় উল্লেখ করে বর্ষা লেখেন, মহান আল্লাহ তাআলা এই বরকতময় নিদর্শনের উসিলায় তাদের ও পরিবারের জীবনে রহমত বরকত ও কল্যাণ দান করুন।
এমন সম্মানজনক মুহূর্তের জন্য একটি ট্রাভেল কোম্পানির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষা। তিনি জানান, ওই প্রতিষ্ঠানই তাদের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত