প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগে হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ বিজয় চৌধুরী
সংবাদ দিগন্ত ||
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।অভিনেতার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী জানান, বৃহস্পতিবার এক আত্মীয়ের দাওয়াতে সিংগাইরে গিয়েছিলেন তার বাবা। সেখানে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তাকে পিসিসিইউতে রাখা হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা ইসলাম। তিনি বাবার দ্রুত সুস্থতা ও বিপদমুক্তির জন্য সবার কাছে দোয়ার আবেদন জানান।আড়ও পড়ুন,বিরতির ঘোষণা সামান্থারকথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রইছ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয় চৌধুরী। সিনেমার শেষ দৃশ্যে রইছের আত্মত্যাগ আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে।
১৯৯৩ সালে ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় বিজয় চৌধুরীর। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ চরিত্রই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। বর্তমানে ৫৪ বছর বয়সী এই অভিনেতার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত