প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে বিক্ষোভ, সারান্ডন আটক
সংবাদ দিগন্ত ||
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের আগে বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডনসহ অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি অসেও ছিলেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটির আয়োজন করে ইহুদি অধিকারকর্মী সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। সংগঠনটির দাবি, কয়েকশ মানুষ এতে অংশ নেন এবং ১০৪ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের হিসাবে গ্রেপ্তারের সংখ্যা অন্তত ৩০ জন।বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে ইসরায়েলের গাজা অভিযান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরুদ্ধে স্লোগান দেন। তাদের পরনে ছিল ‘Fund People Not Bombs’ ও ‘Free Palestine’-এর মতো বার্তাসংবলিত টি-শার্ট।ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় নিহত ৬পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। অনেকে সরে গেলেও একটি অংশ সড়কে অবস্থান অব্যাহত রাখে। পরে পুলিশ তাদের সরিয়ে নিয়ে গ্রেপ্তার করে বলে প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বর্ণনায় জানা গেছে।সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নেওয়া অভিনেত্রী হিসেবে পরিচিত। তিনি ‘দ্যলমা অ্যান্ড লুইস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৯৬ সালে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পান। বিক্ষোভে অংশ নেওয়া হান্না আইনবাইন্ডারও গ্রেপ্তার হন।আয়োজক জিউইশ ভয়েস ফর পিস জানিয়েছে, বিক্ষোভে অভিনেতা-অভিনেত্রী, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন অধিকারকর্মী অংশ নেন। সংগঠনটির প্রকাশিত তালিকায় সারান্ডন, আইনবাইন্ডারসহ আরও কয়েকজন শিল্পী ও কর্মীর গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত