প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিরতির ঘোষণা সামান্থার
সংবাদ দিগন্ত ||
ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে আসছে নতুন অতিথি। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। হায়দরাবাদে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সংবাদ সম্মেলনে মাতৃত্বের কারণে কয়েক মাস অভিনয় থেকে বিরতিতে থাকার কথা জানান তিনি।সামান্থা জানান, মাতৃত্বের এই সময়টিকে গুরুত্ব দিয়ে কিছুদিন কাজ থেকে দূরে থাকবেন। তবে বিরতি শেষে আবারও অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার। ফলে সাময়িক বিরতির পর নতুন কাজ নিয়ে দর্শকের সামনে ফিরবেন জনপ্রিয় এই অভিনেত্রী।আর্ও পড়ুন, আমি মানুষের গল্প বলতে চাইব্যক্তিজীবনেও সামান্থার জীবনে এসেছে নানা পরিবর্তন। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন তিনি। এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে।অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বরাবরই আলোচনায় থাকেন সামান্থা। এবার মাতৃত্বের খবর প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাকে ঘিরেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। তবে মাতৃত্বের কারণে কয়েক মাসের বিরতির ঘোষণা তার ক্যারিয়ারে সাময়িক বিরতি আনছে। বিরতি শেষে তিনি আবার নিয়মিত অভিনয়ে ফিরবেন—এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত