প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টান কড্ডা মনিদাস ঋষিপাড়া এলাকায় নিজের মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক বাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা দাবি করেন, যে জায়গাটিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে, সেটি বাবুল চেয়ারম্যানের মালিকানাধীন জমি। আশপাশের কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে ওই জায়গা দিয়ে চলাচল করলেও সেখানে আগে কোনো স্থায়ী রাস্তা ছিল না বলেও দাবি করেন তারা।স্থানীয়দের ভাষ্য, শীতল ও তার পরিবারের সদস্যসহ আশপাশের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বাবুল চেয়ারম্যানের মালিকানাধীন জায়গার ওপর দিয়ে চলাচল করে আসছেন। তবে বর্তমানে ওই জমি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য প্রচার করা হচ্ছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে এক নারী পূর্বের অভিযোগের ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি এগনাতো কই নাই, আমি কওয়ার মধ্যে কইছি এই জায়গা দিয়া আহন যায়, যাওন যায়। এ ছাড়া তাদের কাছে জায়গা বিক্রি করছি আমরা। দশজনের ভালোর জন্য আমি কইছিলাম।”স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়ায় এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের মতে, জমির মালিকানা কিংবা চলাচলের পথ নিয়ে কারও অভিযোগ থাকলে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে অথবা আইনগত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা উচিত।স্থানীয়দের দাবি, ওই এলাকায় আগে কোনো রাস্তা ছিল না এবং বাবুল চেয়ারম্যান রাস্তা বন্ধ করে দিয়েছেন—এমন অভিযোগও সঠিক নয়। সংশ্লিষ্ট একটি পরিবার বিকল্প পথ ব্যবহার করে মূল সড়কে যাতায়াত করতে পারে বলেও তারা দাবি করেন।স্থানীয় একজন বাসিন্দা বলেন, বাবুল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পরিবারের সুখে-দুঃখে পাশে থেকেছেন। বিশেষ করে মনিদাস ঋষিপাড়ার কয়েকটি পরিবারের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা রয়েছে বলে জানান তিনি।স্থানীয়রা আরও বলেন, বিষয়টি নিয়ে কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে প্রচার না করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির মালিকানা, চলাচলের পথ এবং উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।আড়ও পড়ুন,অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা স্থায়ী বহিষ্কারএ বিষয়ে আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, “আমি কারও চলাচলে বাধা দিতে চাই না। বরং দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ এবং সংখ্যালঘু পরিবারের লোকজনের পাশে থাকার চেষ্টা করেছি। আমার নিজের জায়গা নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটি আলোচনা করে সমাধান করা সম্ভব। কিন্তু আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক।”তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকেন, তাহলে সরেজমিনে তদন্ত করে প্রকৃত সত্য বের করা হোক। আমি সত্যকে ভয় পাই না। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত স্বার্থে কাউকে ব্যবহার করে অপপ্রচার চালানো হলে বিষয়টি মানুষ একদিন বুঝতে পারবে।”বাবুল চেয়ারম্যান বিষয়টি নিয়ে সবাইকে শান্ত থাকার এবং যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত