প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
সংবাদ দিগন্ত ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি হয়েছে টানা সাত দিনের ছুটির সুযোগ। সরকারি নির্ধারিত ছুটি ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা।সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজার মূল সরকারি ছুটি থাকছে দুই দিন।তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে অতিরিক্ত ছুটির সুযোগ। তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি বা নৈমিত্তিক ছুটি যুক্ত করা হলে পরবর্তী শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।আরও পড়ুন,জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আর অতিরিক্ত ছুটি না নিলে ন্যূনতম পাঁচ দিনের ছুটির সুযোগ থাকবে।অন্যদিকে অন্যান্য ধর্মের সরকারি চাকরিজীবী সাধারণ শিক্ষার্থী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা মূলত নির্ধারিত সরকারি ছুটিই ভোগ করবেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ছুটির নীতিমালা অনুযায়ী ছুটি সমন্বয় করতে পারবে।দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জরুরি ব্যাংকিং কার্যক্রমের জন্য নির্দিষ্ট কিছু শাখা এবং অনলাইন ও এটিএম সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।তবে এই ছুটির আওতার বাইরে থাকবেন জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবায় নিয়োজিত কর্মীরা। পুলিশ হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন জরুরি সেবার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। একইভাবে গণমাধ্যমকর্মীদেরও প্রয়োজন অনুযায়ী কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত