প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় নিহত ৬
সংবাদ দিগন্ত ||
ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি কৃষি খামারে রুশ ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, সকালে একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় সেখানে কৃষিকাজ চলছিল।স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শাকসবজি বাছাইয়ের কাজ চলাকালীন খামারটিতে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।আড়ও পড়ুন,ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পেরপরে জরুরি সেবা বিভাগ ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ শুরু করেন।
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। খারকিভও এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে বিভিন্ন সময় উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত