প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ||
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়। নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদৌড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের মাষ্টার্সের ছাত্র শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন জোবায়ের। পথে পূর্বের কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা জোবায়েরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। আরও পড়ুন : মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিলপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুখুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাায় নিহত ছাত্র মাষ্টার্সের ছাত্র। আমি নিজে সরেজমিনে গিয়েছি। পাশাপাশি বাড়ি উভয় পক্ষেরে হোমলার পরপরেই পলিয়েছে । এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত