প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল
এম এ মান্নান ||
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল ও স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশ নেন।নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সন্ত্রাসী হামলা,ভাঙচুর ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।এসময় মধ্যনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বেরিয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। পরিশেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত এর সভাপতিত্বে ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার,আরও পড়ুন : গাজীপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৬ মাদকসেবী গ্রেফতার সদস্য মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিনু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার,কৃষক দলের নেতা আঃ আজিজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন প্রমুখ।এসময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।তাই বিএনপি জনগণের জানমাল ও দেশের স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ আছি। এছাড়াও এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকতে হবে। যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত