প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নীল জলে অবকাশে পারশা
সংবাদ দিগন্ত ||
নগরজীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে অবকাশযাপনে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। বর্তমানে অবকাশযাপনের উদ্দেশ্যে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি।ভ্রমণের আনন্দের পাশাপাশি দেশটির নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন এই সংগীতশিল্পী। নীল সমুদ্রের জলরাশি, সাগরের ঢেউ আর মৃদু বাতাসের মাঝে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাতে দেখা গেছে তাকে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবকাশযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পারশা মাহজাবীন পূর্ণী। ছবিগুলোতে সাদা রঙের স্টাইলিশ পোশাকে সমুদ্রসৈকতে দেখা গেছে তাকে। মাথায় থাকা নান্দনিক হ্যাট তার পুরো সৈকত-সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। নীল সমুদ্র ও সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতেও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আবহ।আরও পড়ুন : দুবাইয়ের নববর্ষের গালা মাতাবেন কেটি পেরিকোনো ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসছেন এই সংগীতশিল্পী। আবার কোনো ছবিতে নীল জলে ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।একটি ছবিতে বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতেও দেখা যায় পারশাকে। মুহূর্তটি যেন প্রকৃতি ও ভ্রমণের সঙ্গে তার ব্যক্তিগত আনন্দের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ।অন্য একটি ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। চারপাশে নীল সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ—সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে অবকাশযাপনের নির্মল আবহ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর পারশার এই ছুটির মুহূর্তগুলো নজর কেড়েছে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের। ব্যস্ত সংগীতজীবনের বাইরে প্রকৃতির কাছাকাছি তার এই অবকাশযাপন যেন নতুন করে উপভোগের সুযোগ করে দিয়েছে তাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত