প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনসার সদস্যদের ঝুঁকি ভাতা বাড়িয়ে নতুন হার নির্ধারণ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মীদের মাসিক ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। চাকরির বয়সের ভিত্তিতে পাঁচটি ধাপে নতুন এই ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের গেজেটটি বুধবার প্রকাশ করা হয়।গেজেট অনুযায়ী, গ্রেড-১৯-এর আরমোরার চাকরির বয়স পাঁচ বছর বা তার কম হলে মাসে ১ হাজার ৫৬০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। চাকরির বয়স ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত হলে ১ হাজার ৯২০ টাকা এবং ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত হলে ২ হাজার ২৮০ টাকা পাবেন। ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ২ হাজার ৭৬০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ঝুঁকি ভাতা হবে ৩ হাজার ২৪০ টাকা।গ্রেড-১৮-এর ব্যাটালিয়ন আনসার বা সিপাহিরা চাকরির বয়স অনুযায়ী ১ হাজার ৬৮০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাবেন।গ্রেড-১৭-এর ল্যান্স নায়েকদের জন্য এই হার ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৬-এর নায়েক নার্সিং সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা পাবেন ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা পর্যন্ত।আরও পড়ুন, ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সতর্কতাএ ছাড়া গ্রেড-১৫-এর হাবিলদার ও গাড়িচালকদের ঝুঁকি ভাতা চাকরির বয়স অনুযায়ী ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।গ্রেড-১৪-এর এপিসি ও নায়েব সুবেদাররা পাবেন ২ হাজার ১৬০ টাকা থেকে ৪ হাজার ৫৬০ টাকা পর্যন্ত। গ্রেড-১৩-এর পিসি ও সুবেদারদের জন্য নির্ধারিত হয়েছে ২ হাজার ২৮০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা।গ্রেড-১২-এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের ক্ষেত্রে ঝুঁকি ভাতা হবে ২ হাজার ৫২০ টাকা থেকে ৫ হাজার ২৮০ টাকা পর্যন্ত।অন্যদিকে গ্রেড-১০-এর সার্কেল অ্যাডজুটেন্ট কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টারদের জন্য চাকরির বয়স অনুযায়ী মাসিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২৪০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা পর্যন্ত।সরকারের নতুন আদেশ অনুযায়ী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে এই হার কার্যকর হবে। তার আগ পর্যন্ত অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীরা আগের নিয়মে ঝুঁকি ভাতা পাবেন।গেজেটে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কর্মচারীরা নতুন নির্ধারিত ঝুঁকি ভাতা গ্রহণ করলে নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত