প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
গুজব-অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, লামায় বিএনপির বিক্ষোভ
মো: ইনতাজ হোসেন ||
সারাদেশে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের লামায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা আড়ও পড়ুন,গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগপরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলটি লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তারা দেশের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদ জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত