প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
যাত্রীদের পকেটে নতুন চাপ, বাড়ল লঞ্চ ভাড়া
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার বাড়ানো হলো যাত্রীবাহী লঞ্চের ভাড়া। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে বাড়ছে ২০ পয়সা। সব মিলিয়ে লঞ্চ ভাড়া বাড়ানো হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।আরও পড়ুন, বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারিজ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার পড়ল নৌপথের যাত্রীদের ওপরও।সচিবালয়ে বুধবার দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া বাড়ছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে বাড়ছে ২০ পয়সা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত