প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে গাজীপুরে প্রতিবাদ
মোঃ ফরিদ হোসেন ||
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা রাজমুনি সাহা রাজু, আমিনুল ইসলাম রুবেল, বেলাল হোসেন বাবু সরকারসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।আরও পড়ুন, শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইকর্মসূচিতে বক্তারা রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে বক্তব্য দেন এবং জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা উচিত। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের এ কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। নেতৃবৃন্দ দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত