প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
বনানীতে বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সংবাদ দিগন্ত ||
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের সহকর্মী ও স্বজনরা জানান, সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।আরও পড়ুন, কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাইপুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ হাসপাতালে নেওয়ার কার্যক্রম শুরু করে তারা। এ ঘটনায় লাবীব পরিবহনের একটি বাস আটক করা হয়েছে।তবে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনার কারণ এবং দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত