প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কামাল খান , সিলেট ব্যুরোচিপ ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ "Higher Education and Research Opportunities in Germany" (জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যালেনজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের (Alexander von Humboldt Foundation) সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে জার্মানি বিশ্বজুড়ে এক বিশ্বস্ত ও সমৃদ্ধ স্থান। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সংযোগ অত্যন্ত জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা যাতে আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন, সে লক্ষ্যে শাবিপ্রবি প্রশাসন সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা জোরদার করতে বদ্ধপরিকর। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে। আরও পড়ুন, সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার গ্রেপ্তারকৃত রুবেলের রিমাণ্ড মঞ্জুরঅনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের (IML) পরিচালক অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের ((IQAC) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল হামিদ।সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এরাসমাস মুন্ডুস স্কলার অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ডিএএডি (DAAD) বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন এবং বাংলাদেশে অবস্থানরত হামবোল্ট অ্যাম্বাসেডর সায়েন্টিস্ট ড. অজিত ঘোষ।বক্তারা জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন স্কলারশিপ, গবেষণা তহবিল এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত