প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ গানে কোনাল
সংবাদ দিগন্ত ||
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। ক্যারিয়ারে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে প্লেব্যাকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই শিল্পী। বর্তমানে স্টেজ শো এবং সিনেমা ও নাটকের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাঁচটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। কাছাকাছি সময়ে রেকর্ড হওয়া এসব গানের মধ্যে রয়েছে একটি সিনেমার গান একটি ধারাবাহিকের গান এবং তিনটি খণ্ড নাটকের গান। প্রতিটি গানেই ভিন্ন আঙ্গিকের কোনালকে পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।চয়নিকা চৌধুরীর নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নির্মিত তিনটি নাটক। এর মধ্যে ‘জোছনায় ফেরা’ ও ‘বিষণ্ন মেঘ’ নাটকের দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। দুটি গানেই তার সহশিল্পী রেজোয়ান শেখ। গান দুটির সুর ও সংগীতায়োজনও করেছেন রেজোয়ান।আরও পড়ুন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিশাঅন্যদিকে চয়নিকা চৌধুরীর ‘সময় একটু থামো’ নাটকেও একটি দ্বৈত গান গেয়েছেন কোনাল। এতে তার সহশিল্পী আভ্রাল সাহির। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আভ্রাল নিজেই।নাটকের পাশাপাশি ‘বকুলপুর সিজন-৩’ ধারাবাহিকের জন্য ‘বকুলপুরের রানী’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল।এ ছাড়া শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘গ্রুমিং বিদ্যাপীঠ’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এতে তার সহশিল্পী সজীব দাস।নতুন গানগুলো প্রসঙ্গে কোনাল বলেন নাটক ও সিনেমায় ভিন্ন ভিন্ন ধরনের এসব গান গাওয়া তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। প্রতিটি কাজেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তিনি। নতুন গানগুলোর ক্ষেত্রেও সেই চেষ্টা করেছেন। শ্রোতা ও দর্শকদের গানগুলো ভালো লাগবে বলেও প্রত্যাশা করছেন এই শিল্পী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত