প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সিলেটের আওয়ামী লীগ নেতা বদরুল প্রবাসীর বাড়ি দখল ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা
কামাল খান ||
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার কুশিয়ারা ইউনিয়নের কটালপুর মাঝপাড়া গ্রামে প্রবাসী সেবুল মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কটালপুর মাঝপাড়া গ্রামের প্রবাসী সেবুল মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম দীর্ঘদিন ধরে অভিযুক্ত বদরুল আলমের জমি সংক্রান্ত হয়রানি ও বসতবাড়ি দখলের চক্রান্তের শিকার হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে আওয়ামী লীগ নেতা বদরুল আলম তার সঙ্গীদের নিয়ে বাঁশ ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। আরও পড়ুন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের আর একসেপ্ট করবে না বাংলার মানুষ: খায়রুল কবির খোকনএ সময় বাধা দিতে গেলে ঘরের ভেতর ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে ভুক্তভোগী পক্ষ অভিযোগ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বদরুল আলমের বিরুদ্ধে গত ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার ওপর হামলা ও সংসদ সদস্য এম,এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ সহ একাধিক মামলা রয়েছে। গুরুতর সব মামলা থাকা সত্ত্বেও এবং প্রকাশ্যে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও স্থানীয়রা।এ ঘটনায় প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অবিলম্বে অভিযুক্ত বদরুল আলমকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত