প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের বাড়তি দামে নিত্যপণ্যের বাজারে নতুন শঙ্কা
সংবাদ দিগন্ত ||
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর নতুন করে মূল্যবৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে এখনো অধিকাংশ পণ্যের দামে সরাসরি কোনো পরিবর্তন দেখা না গেলেও ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়তে পারে।খুচরা বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী পাইকারি বাজার থেকে পণ্য কেনার পর পরিবহন খরচ বাড়লে সেই অতিরিক্ত ব্যয়ও পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। তবে কোন পণ্যের দাম কতটা বাড়বে তা এখনই বলা যাচ্ছে না।এরই মধ্যে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহনে। রাজধানীর চিটাগং রোড সাইনবোর্ড যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে চলাচলকারী বিভিন্ন বাস ও লেগুনায় রুটভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।দূরপাল্লার পরিবহনেও বেড়েছে ভাড়া। সায়েদাবাদ থেকে খুলনা বরিশাল শরীয়তপুর ও মাদারীপুরগামী বাসে ৫০ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামগামী লোকাল বাসে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।আরও পড়ুন, সরকারি বন্ডের দখলে বড় হচ্ছে পুঁজিবাজার বাস্তবে প্রশ্ন গভীরতা নিয়েহঠাৎ ভাড়া বাড়ায় প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী সাধারণ মানুষের মাসিক পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে রাইডশেয়ারিং সেবাতেও চালকদের বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়াও বাড়ানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চালকরা।এদিকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার আগেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহক পর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও জ্বালানি নিতে আসা গ্রাহকদের সঙ্গে ফিলিং স্টেশনের কর্মীদের হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।আরও পড়ুন, প্রতিমন্ত্রীর দাবি গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি খাতে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় না করায় প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্টের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মোকাবিলায় বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং সিটি সার্ভিস বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সিটি বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে। ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত