প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধর নিয়ে আনসারের ব্যাখ্যা
সংবাদ দিগন্ত ||
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য জড়িত ছিলেন না বলে জানিয়েছে বাহিনীটি।সোমবার এক বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক রাবি শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ ও স্লোগান দেন।আনসার বাহিনীর দাবি, আরও পড়ুন, মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের রিমান্ড চাইবে পুলিশওই সময় আরএনবি সদস্যদের রাতের পোশাকের সঙ্গে আনসার সদস্যদের পোশাকের সাদৃশ্য থাকায় শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন।পরে শিক্ষার্থীরা প্রকৃত বিষয়টি বুঝতে পারেন এবং জানতে পারেন যে মারধরে জড়িত ব্যক্তিরা আরএনবির সদস্য। আনসার বাহিনীর কোনো সদস্য এতে জড়িত ছিলেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী এ ঘটনায় আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আনসার বাহিনী বলছে, প্রকৃত তথ্য যাচাই না করে তাদের সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ বিভ্রান্তিকর। এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত