প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
চার প্রধান নিষ্কাশন পথ সংকুচিত হয়ে ডুবছে রাজধানী
সংবাদ দিগন্ত ||
একসময় ভারী বৃষ্টির পরও অল্প সময়ের মধ্যে পানি নেমে যেত রাজধানী ঢাকার। নব্বইয়ের দশকে চারটি প্রধান পানি নিষ্কাশন পথ ধরে বৃষ্টির পানি গিয়ে পড়ত তুরাগ, বুড়িগঙ্গা ও বালু নদীতে।কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই স্বাভাবিক ব্যবস্থা। উন্নয়নের নামে খাল ভরাট করে আবাসন প্রকল্প, খালের ওপর সড়ক নির্মাণ এবং বক্সকালভার্টের মাধ্যমে পানিপ্রবাহ সংকুচিত হওয়ায় ঢাকার পানি নিষ্কাশনব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত।বিশ্বব্যাংকের বিভিন্ন নথিতে ঢাকার পুরোনো চারটি প্রধান পানি নিষ্কাশন পথের উল্লেখ রয়েছে। এর মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম ঢাকার পানি কল্যাণপুর, ইব্রাহিমপুর ও দিগুণ খাল হয়ে বিভিন্ন জলপ্রবাহে যেত।দ্বিতীয় পথটি ছিল গুলশান, বনানী, হাতিরঝিল ও বেগুনবাড়ি হয়ে বালু নদীর দিকে। তৃতীয় পথ ধোলাইখাল, সেগুনবাগিচা ও জিরানি হয়ে বুড়িগঙ্গা ও বালু নদীর সঙ্গে যুক্ত ছিল।আর পূর্ব ও দক্ষিণ-পূর্ব ঢাকার পানি খিলগাঁও, বসাবো, মাণ্ডা, বোয়ালিয়া ও শুভাঢ্যা বা শুতিভোলা অঞ্চলের খাল দিয়ে বালু নদীসহ আশপাশের জলপ্রবাহে যেত।আরও পড়ুন, দেশজুড়ে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ সরকারেরবর্তমানে এসব পথের কোনোটি পুরোপুরি আবার কোনোটি আংশিকভাবে বন্ধ বা সংকুচিত হয়ে গেছে। কোথাও খালের ওপর সড়ক হয়েছে। কোথাও বক্সকালভার্টের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বছরের পর বছর অনেক কালভার্ট ও ড্রেনও ঠিকমতো পরিষ্কার হচ্ছে না।মধ্যেই গতকাল রাজধানীতে নয় ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর পুরানা পল্টন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা, নিউমার্কেট, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, মগবাজার, দক্ষিণ মণিপুর ও পশ্চিম শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি থাকায় দুর্ভোগে পড়েন রোগী, শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।দুই সিটি করপোরেশনের তথ্য বলছে, রাজধানীতে এখনও ১৪১টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩টি এলাকা।নগরবিদদের মতে, বিচ্ছিন্নভাবে ড্রেন নির্মাণ বা সাময়িকভাবে পানি সেচে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন পুরো ঢাকার পানি নিষ্কাশন নেটওয়ার্ককে সমন্বিত পরিকল্পনার আওতায় আনা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত