প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর মা ও অভিযুক্তের ভাবি।সোমবার সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ইমনের মা এবং তার আট মাস বয়সী ভাতিজি গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।আরও পড়ুন, কসবায় পথে কুকুর-বিড়ালের গণটিকাদান কর্মসূচি উদ্বোধন ইউএনও ছামিউল ইসলামেরএ সময় ইমনের ভাবিও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত ইমনকে হেফাজতে নেয়।দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত