প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
সোনার দাম আবারও বাড়ল ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।নতুন এই দাম গতকাল শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ভ্যাটসহ এই দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।আরও পড়ুন, রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার রেমিট্যান্সে ইতিবাচক ধারাআর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।শুধু সোনাই নয় একই সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।২১ ক্যারেটের এক ভরি রুপা এখন ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।এর আগে ১২ সেপ্টেম্বরও সোনার দাম বাড়ানো হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে আবারও দাম বাড়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম নতুন উচ্চতায় উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত