প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন সামান্থা শারমিন
সংবাদ দিগন্ত ||
নিজের স্বামীর অসুস্থতার কথা জানিয়ে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।সামান্থা শারমিন বলেন পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি তার প্রিয়তম স্বামী। পারিবারিক জীবনকে সম্পূর্ণভাবে আলোচনার বাইরে রাখতে চান বলেই আগের পোস্টে বিষয়টি বিস্তারিত জানাননি।তিনি আরও বলেন একজন উদ্যমী কর্মঠ তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হতে দেখা তার জন্য অনেক যন্ত্রণার।আরও পড়ুন, আবারও বাড়ল জ্বালানি তেলের দামস্বামীর অসুস্থতাকে তিনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিংবা পাপমুক্তির একটি মাধ্যম হিসেবে দেখছেন বলেও পোস্টে উল্লেখ করেন। এ নিয়ে তার কোনো আফসোস নেই বলেও জানান তিনি।তবে স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এনসিপির এই নেতা।রাজনীতির কারণে তিনি কিংবা তার স্বামী অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারেন উল্লেখ করে সামান্থা শারমিন সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেন।পোস্টের শেষ দিকে তিনি আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়েত কামনা করেন এবং পরিবারের জন্য প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত