প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
সাত জেলা ও এক মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা
সংবাদ দিগন্ত ||
সাত জেলা ও এক মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এসব কমিটি ঘোষণার তথ্য জানায় সংগঠনটি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটিগুলো অনুমোদন করেছেন।ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা খুলনা কুষ্টিয়া মুন্সীগঞ্জ শরীয়তপুর শেরপুর ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদল।সাতক্ষীরা জেলা যুবদলে সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান মুকুলকে। সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স। সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুম রানা সবুজ।খুলনা জেলা যুবদলে সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। কুষ্টিয়া জেলা যুবদলে সভাপতি ফুহাদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি।আরও পড়ুন, নারীর শিক্ষার সুযোগ বাড়াতে বিএনপি উদ্যোগ নিয়েছে রিজভী মুন্সীগঞ্জ জেলা যুবদলে সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না। শরীয়তপুরে সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা।শেরপুর জেলা যুবদলে সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। সিলেট জেলা যুবদলে সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।আর সিলেট মহানগর যুবদলে সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে। সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।ঘোষিত আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত