প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
হেমায়েত হোসেন হিমু ||
টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পের সামনে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে
হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার, ২০ সেপ্টেম্বর বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা
ইউনিয়নের দরুন এলাকায় সাবেক সংসদ সদস্য ছোট মনিরের একটি পরিত্যক্ত তেলের পাম্পে এ ঘটনা ঘটে।
সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। তিনি সদর
উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।আরও পড়ুন, কোতোয়ালীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেপ্তার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত তেলের পাম্পের সামনে সুরমান রেজাকে কুপিয়ে
গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে
পেয়ে উদ্ধার করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সাবেক ইউপি
সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের
পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত