প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
কোতোয়ালীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেপ্তার
এম মিজানুর রহমান ||
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় অটোরিকশা যাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের অন্যতম সদস্য মনির হোসেন (৩৮)-কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছিনতাইয়ের ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে কোতোয়ালী থানা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ছিনতাই চক্রের সদস্য মনির হোসেনকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত তার আরও দুই সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করেছেন। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কোতোয়ালী থানার পাথরঘাটা ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে মজিবুর রহমানের ৬ষ্ঠ তলা ভবনের সামনে যায় ছিনতাইকারীরা।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ সেখানে এক অজ্ঞাতনামা অটোরিকশা যাত্রীকে পথরোধ করে ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা।গ্রেপ্তার মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ জব্দ করেছে।এ ঘটনায় কোতোয়ালী থানায় ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৩৮ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় (ছিনতাই) অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মনির হোসেন এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় একজনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি তিনি।গ্রেপ্তার মনির হোসেন চট্টগ্রামের বন্দর থানাধীন সোনাঝুড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম নূরুল ইসলাম এবং মাতার নাম মোছা. মায়া বেগম। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে সংঘবদ্ধ ছিনতাই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত