প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
উপকূলের নিরাপত্তায় কোস্ট গার্ডকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সংবাদ দিগন্ত ||
দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষা, মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।এ ছাড়া মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানিদূষণ রোধেও কোস্ট গার্ডকে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন রাষ্ট্রপতি।আরও পড়ুন, টোল অনিয়মের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বরদেশের সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডকে সজাগ থাকার নির্দেশও দেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষায় কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।সাক্ষাৎকালে কোস্ট গার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এ সময় নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং অ্যাভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়ও তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত