প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
টোল অনিয়মের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সংবাদ দিগন্ত ||
মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা হয়েছে। ২০২৫ সালের ১২ অক্টোবর দুদক মামলাটি দায়ের করে।দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড সিএনএসকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। আরও পড়ুন , জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন : ইসি মাছউদএতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।সিএনএসকে মোট আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জে পাঁচ বছরের জন্য কাজ দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি ৪৩ লাখ টাকার বেশি বিল গ্রহণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।দুদকের তুলনামূলক হিসাব অনুযায়ী, আগের মেয়াদে একই সেতুর টোল আদায়ে ব্যয় হয়েছিল প্রায় ১৫ কোটি ৫৮ লাখ টাকা। আর ২০২২ থেকে ২০২৫ মেয়াদে একই ধরনের প্রযুক্তিতে ইউডিসি কনস্ট্রাকশনকে তিন বছরের জন্য প্রায় ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় কাজ দেওয়া হয়।এসব হিসাবের ভিত্তিতে সিএনএসকে দেওয়া চুক্তির কারণে সরকারের ৩০৯ কোটি ৪২ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত