প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা গ্রেপ্তারদের স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
cকরেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।তিনি জানান, নিহত অপ্রতিমের আইফোনও উদ্ধার করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। অন্যান্য আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।আরও পড়ুন, জানাজা শেষে মাটির ঠিকানায় অপ্রতিমস্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই চলছে। তাদের মধ্যে কয়েকজন কিশোর এবং অন্তত একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী অপ্রতিমের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও বন্ধুত্ব ছিল। তাদের অনেকে অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।তিনি আরও জানান, আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।অপ্রতিমের ময়নাতদন্ত ও দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত চার্জশিট দেওয়ার পর বিচার বিভাগ মামলাটি গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করবে বলে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত