প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা
সংবাদ দিগন্ত ||
বৃষ্টিপাত বাড়লে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।শনিবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।পাউবো জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী এক দিন এটি স্থিতিশীল থাকতে পারে।আরও পড়ুন, নিখোঁজ ১৫ হাজার শিশুর মধ্যে এখনো খোঁজ নেই ২ হাজার ৩৮ জনের এরপর পরবর্তী চার দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী পাঁচ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানিও কমেছে। আগামী তিন দিন এই নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।উত্তরাঞ্চলের দুধকুমার ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। কমেছে তিস্তার পানি। তবে আগামী দুই দিন তিস্তা, দুধকুমার ও ধরলার পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।এদিকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানিও আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। ফলে ভারী বৃষ্টিপাত হলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত