প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
এবার ওটিটিতে জয়া
সংবাদ দিগন্ত ||
দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’।কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাচ্ছে। এর আগে গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি টানা ৭৫ দিন প্রদর্শিত হয়েছে।প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া ও সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত জয়া আহসান। নিজের সিক্যুয়াল সিনেমাগুলোর সাফল্য নিয়ে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয় সিক্যুয়াল ভাগ্যটাই আমার বোধ হয় ভালো।’‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমায় জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়,আরও পড়ুন, ভালোবাসার সঙ্গে সময় যত্ন ও সম্মান জরুরি : বর্ষা কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে।সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। পারিবারিক সম্পর্ক ও আবেগের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা মুক্তির পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় প্রদর্শনের পর এবার ওটিটিতে মুক্তি পাওয়ায় সিনেমাটি আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।সিনেমাপ্রেমীরা এখন ঘরে বসেই হইচই প্ল্যাটফর্মে দেখতে পারবেন জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিণী’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত