প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
রদ্রির গোল্ডেন বুট নিয়ে প্রশ্ন তুললেন লামিন ইয়ামাল
সংবাদ দিগন্ত ||
সবশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা জয়ের পথে স্পেনের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রদ্রি।পুরো টুর্নামেন্টে গোল না করেও মাঝমাঠ নিয়ন্ত্রণ পাসিং বল পুনরুদ্ধার এবং রক্ষণ ও আক্রমণের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্প্যানিশ মিডফিল্ডার।ফাইনালেও ছিল তার দারুণ পারফরম্যান্স। ফিফার হিসাবে ম্যাচটিতে ১০৫টি পাসের মধ্যে ১০১টি সফল করেন রদ্রি। জেতেন ৮০ শতাংশ ডুয়েল এবং তৈরি করেন দুটি গোলের সুযোগ। এসব পারফরম্যান্স বিবেচনায় তার হাতে ওঠে গোল্ডেন বুট।তবে ফিফার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন রদ্রির স্পেন সতীর্থ লামিন ইয়ামাল। আরও পড়ুন, আজ বাংলাদেশের সামনে ভারত মাদ্রিদ ডার্বিতে রিয়াল আতলেতিকোতার মতে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।মুভিস্টারের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে ইয়ামাল বলেন, তার কাছে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি। বয়সের কারণে মেসির কাছ থেকে এমন পারফরম্যান্স কেউ আশা করেনি বলেও মন্তব্য করেন তিনি।বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। একটি হ্যাটট্রিকসহ করেন আট গোল। সতীর্থদের দিয়ে করান আরও চারটি গোল। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ২১ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন মহাতারকা।দল শিরোপা না জিতলেও মেসির পারফরম্যান্স নিয়ে ইয়ামালের এমন মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বিতর্ক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত