প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ বাংলাদেশের সামনে ভারত মাদ্রিদ ডার্বিতে রিয়াল আতলেতিকো
সংবাদ দিগন্ত ||
ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ত। এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে লা লিগায় হবে বহুল প্রতীক্ষিত মাদ্রিদ ডার্বি।এশিয়ান গেমসের নারী ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময়ে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। আরও পড়ুন, তারকা হওয়ার পথে বারবার বর্ণবাদের শিকার ইয়ামালসন্ধ্যা ৭টায় বোর্নমাউথের বিপক্ষে খেলবে লিভারপুল। একই সময়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের সূচিতেও আজকের এই দুই ম্যাচ রয়েছে।রাত সাড়ে ৯টায় ফুলহামের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।এরপর লা লিগায় রাত ৮টা ১৫ মিনিটে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বির এই ম্যাচের দিকে থাকবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজর।একই দিনে লা লিগায় গেতাফে ও মালাগা সন্ধ্যা ৬টায় এবং ভিয়ারিয়াল ও লেভান্তে রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে। রাত ১টায় খেলবে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত