প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং জিএমপি অধ্যাদেশ সংশ্লিষ্ট মামলার আসামিরাও রয়েছেন।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাব্বির হোসেন (২২), মো. আলমগীর হোসেন সাগর (২০), মো. আবুল হোসেন (৩৮), মো. আকরাম হোসেন (৩৪), আরও পড়ুন,গাজীপুরে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিতমো. আনোয়ার হোসেন (৩৫), আব্দুল আজিজ (৩৮), মো. আসাদুজ্জামান লিমন (২৭), সাথী আক্তার (২২) এবং মোছা. শান্তা (২৩)।বাসন থানা পুলিশ জানায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মহানগর এলাকায় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত