প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
পানিবন্দি মানুষের পাশে মণিরামপুর সমিতি খাদ্য ও ওষুধ নিয়ে জলাবদ্ধতাকবলিত এলাকায় স্বেচ্ছাসেবীরা
মোহাম্মদ বাবুল আকতার ||
ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় যশোরের মণিরামপুর উপজেলার হাজারো মানুষপানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়েরপরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসাসেবার সংকটে পড়েছে। এমনদুর্যোগময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে পানিবন্দি মানুষেরপাশে দাঁড়িয়েছে রাজধানীতে বসবাসকারী মণিরামপুরবাসীদেরঅরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ মণিরামপুর সমিতি।শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার দুর্বাডাঙা ইউনিয়ন পরিষদসহনেহালপুর, কুলটিয়া, মনোহরপুর, হরিদাসকাটি ও শ্যামকুড় ইউনিয়নেরবিভিন্ন এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ওপ্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের হাতেএসব সামগ্রী পৌঁছে দেন।ত্রাণ ও ওষুধ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণিরামপুর সমিতি, ঢাকারনবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি জিয়াউদ্দিনবাবলু, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর বাবলা, দপ্তর সম্পাদক মো. সবুরহোসেন, সমাজসেবা সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,আরও পড়ুন, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কার্যনির্বাহী সদস্যনাজমুল হক টিটো, সদস্য আবদুল্লাহ আল মামুন,অধ্যাপক মাহমুদুল ইমরান,আবদুল ওহাব ও আসাদুজ্জামান। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদেরপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মনিরামপুর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ভবদহেরজলাবদ্ধতায় মণিরামপুরের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এইসংকটের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিকদায়িত্ব। সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ারপাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টাথাকবে।’পানিবন্দি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা নেহালপুর স্কুল এন্ড কলেজেরসহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে অনেক পরিবারঘরবন্দি হয়ে পড়েছে। আয়-রোজগারের সুযোগ কমে যাওয়ায় নিম্নআয়েরমানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য ও ওষুধ নিয়েস্বেচ্ছাসেবীদের উপস্থিতি দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ও আশারসঞ্চার করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত