প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে ওসি বারিকের কঠোর অভিযান, সোনারগাঁয়ে গ্রেফতার ১১
পীর মোহাম্মাদ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ১১ আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারদের মধ্যে মাদকসেবী মোঃ আলমগীর (৩০), অপহরণ মামলার আসামি মনির হোসেন (৪৫), সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মোঃ শওকত আলী প্রধান (৪৫) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জুম্মন মোল্লা (৪০) রয়েছেন।এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন, বরিশাল-বানারীপাড়া সড়কে বাস দুর্ঘটনা নিহত ১ আহত অন্তত ২০ তারা হলেন রাতুল হাসান (২৩), মোঃ মামুন, মোঃ আতাউর রহমান ওরফে আতু, তুহিন (২৪), মোসাঃ নিহাদ, মোঃ মাসুম (৩১) ও মোঃ শাহিন (৩৬)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত