প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতে সৌদি তেল সরবরাহে নতুন চাপ
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। অক্টোবরে ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারে নির্ধারিত অপরিশোধিত তেল সরবরাহ করতে পারবে না বলে গ্রাহকদের জানিয়েছে সৌদি আরব।ইউরোপের বিভিন্ন শোধনাগার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল কিনে থাকে। তবে জরুরি পরিস্থিতিতে চুক্তির সরবরাহ বাতিল করার সুযোগ রয়েছে।এর আগে কাতারও হরমুজ প্রণালির সামুদ্রিক অবরোধের কারণে এলএনজি রপ্তানিতে জারি থাকা জরুরি পরিস্থিতির ঘোষণা নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে।সংঘাতের শুরুতে সৌদি আরব তুলনামূলক নিরাপদ অবস্থানে ছিল। কারণ দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইন পারস্য উপসাগর এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহনের সুযোগ দেয়।আরও পড়ুন, হুতিদের ড্রোন ভূপাতিতের পর মক্কা চুক্তি নিয়ে খাজা আসিফতবে গত সপ্তাহে ড্রোন হামলায় পাইপলাইনটি অচল হয়ে পড়ে। সৌদি আরবের দাবি,হামলাটি ইরাক থেকে চালানো হয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইয়ানবু বন্দরসহ সৌদি আরামকোর বিভিন্ন তেল স্থাপনায় হামলার দাবি করেছে।হুতিদের সঙ্গে সংঘাতের প্রভাবে লোহিত সাগর ও আশপাশের নৌপথে জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তেল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা।শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলারে লেনদেন হয়েছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত জ্বালানির দাম আরও বেশি বেড়েছে।এদিকে যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে ডিজেলের দাম ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত