প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কমতে পারে গরম
সংবাদ দিগন্ত ||
সারাদেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, ২১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন তারেক রহমানআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে দিনে গরম কিছুটা কমলেও রাতের আবহাওয়ায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই বাইরে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত