প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন ও আট ককটেল বিস্ফোরণ
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে একই দিনে বাসে আগুন ও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার পর দুপুর ও সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।সকাল সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।এরপর জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে সড়কে এ বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।আরও পড়ুন, মালিবাগ রেলগেট এলাকায় দুই ককটেল বিস্ফোরণসন্ধ্যার দিকে যাত্রাবাড়ীতে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। যাত্রাবাড়ী থানার সামনে একটি এবং পরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।এদিকে সন্ধ্যার দিকে মহাখালীতে পরপর দুটি এবং আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পর যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত