প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ও এর প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি।তিনি বলেছেন, “বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।”রনি বলেন, গাজীপুর থেকে ঢাকামুখী সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পের কারণে সড়কে যানজট,আরও পড়ুন, সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ জনদুর্ভোগ ও যাতায়াতে সময়ক্ষেপণ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু কোনো প্রকল্পের কারণে যদি দীর্ঘ সময় ধরে জনগণকে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটির বাস্তবায়ন পদ্ধতি, ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ কমানোর কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।গাজীপুরবাসীর দুর্ভোগ কমাতে বিআরটি প্রকল্পের কাজ দ্রুত ও সমন্বিতভাবে সম্পন্ন করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত