প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
মালিবাগ রেলগেট এলাকায় দুই ককটেল বিস্ফোরণ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।আরও পড়ুন,শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।এর আগে গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতে জগন্নাথ হলের ফটকের কাছে দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।একই দিন দুপুরে হাইকোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক এসব বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মালিবাগের ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত