প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইতিবাচক বার্তা পূর্ণিমার
সংবাদ দিগন্ত ||
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।এরপর দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পূর্ণিমা। সেখানে নিয়মিত নিজের ছবি কাজের খবর এবং জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।সম্প্রতি নিজের একটি ছবি প্রকাশ করে জীবনের নানা চড়াই উতরাই নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে তিনি জীবনে উত্থান পতন আসবেই বলে উল্লেখ করেন।পূর্ণিমা লিখেছেন জীবনের ভেতরের ঝড়গুলোকে কখনোই নিজের বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দেওয়া উচিত নয়।আরও পড়ুন, নতুন অধ্যায়ে কোয়েলঅভিনেত্রীর এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও নিজের শক্তি ও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান উঠে এসেছে। কঠিন সময়কে অস্বীকার না করে সেই সময়ের মধ্যেও নিজের আলো জ্বালিয়ে রাখার কথাই বলেছেন তিনি।পূর্ণিমার এমন ইতিবাচক বার্তায় সাড়া দিয়েছেন তার অনুসারীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।একজন অনুসারী মন্তব্য করেন ঝড় আসবেই তবে নিজের ভেতরের আলো যেন কখনো নিভে না যায়। আরেকজন লেখেন জীবনে যা কিছুই ঘটুক থেমে থাকা যাবে না।অভিনেত্রীর সংক্ষিপ্ত এই বার্তাকে অনেকেই জীবনের কঠিন সময় মোকাবিলায় আত্মবিশ্বাস ও ইতিবাচক থাকার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত