প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পীর মোহাম্মাদ: ||
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁও শাখার সভাপতি ফজলুল হক ভূইয়া,বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রাকিব হাসান, মোঃ বাবুল, বিদ্যালয়ের পরিচালক পীর মোহাম্মদসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।আরও পড়ুন, সাতক্ষীরায় বিজ্ঞান বিতর্ক উৎসব, চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় তাই শিক্ষার্থীদের এখন থেকেই প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজেদের পরিবার ও সমাজে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। রচনা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সচেতন করতে হবে। এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা সম্পর্কে জানার পাশাপাশি চিন্তা ও লেখনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবার, বিদ্যালয় ও সমাজে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে মোঃ হোসাইন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকরা পরিবেশ রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত